রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে ‘‘সংগ্রাম, সাম্য ও সমকালে নজরুল ”  শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজেশ গৌড়, দূর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে ‘‘সংগ্রাম, সাম্য ও সমকালে নজরুল ”  শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকেলে কালচারাল একাডেমি হলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের আয়োজনে ও বিরিশিরি কালচারাল একাডেমির সহযোগিতায়  এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কবি ও কথাসাহিত্যিক  মো. লতিফুল ইসলাম শিবলী ৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক  মো: নাভিদ রেজওয়ানুল কবীর।

প্রধান অতিথি বলেন,কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, সাম্যবাদের কবি, অসাম্প্রদায়িক চেতনার কবি এবং বিদ্রোহী কবি । যখনই আমাদের মাঝে কোনো অন্যায়- অবিচার, বৈষম্য দেখা যায় তখনই আমরা শক্তি আহরণ করি নজরুলের কবিতা, গান থেকে। তরুণ প্রজন্মের মধ্যে কাজী নজরুল ইসলামের পরিচিতি আরও প্রসারিত করতে সারা দেশে নজরুল ইনস্টিটিউট কাজ শুরু করেছে। আলোচনা শেষে উপজেলা শিল্পকলা  ও কালচারাল একাডেমির শিল্পীরা নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে কাজী নজরুল ইসলামের সৃজনশীলতাকে তুলে ধরেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়