রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আমন ধানের বীজ ও সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার কৃষি অফিস চত্বরে এই প্রণোদনার কৃষি উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা জানান, ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার সর্বমোট ৭২০জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে আমন বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি বিনামূল্যে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

এছাড়াও পর্যায়ক্রমে নারিকেল চারা, তালের চারা, আম, জাম, নিমসহ বিভিন্ন রকমের চারা গাছ দেওয়া হবে বলে তিনি জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়