এনায়েতপুর আইসিএল স্কুলে শিক্ষার্থীদের জন্য আধুনিক ল্যাব স্থাপন
সোহেল রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে আইসিএল স্কুলে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক ও ব্যবহারিক শিক্ষার সুযোগ বাড়াতে নতুন একটি আধুনিক ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। রোটারি ক্লাব অফ ঢাকা সর্বজয়ার উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ ল্যাবরেটরি স্থাপন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবরেটরিটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা সর্বজয়ার প্রেসিডেন্ট রোটারিয়ান শাকেরা খান ও সেক্রেটারি রোটারিয়ান আতিকা পারভিন মুনমুন। এ সময় ক্লাবের সদস্য রোটারিয়ান গুলসান নাসরিন চৌধুরী, রোটারিয়ান লায়লা নাজনীন হারুন, রোটারিয়ান কানিজ ফাতেমা বিথী ও রোটারিয়ান নাহার উপস্থিত ছিলেন।
আয়োজনে সহযোগী সংগঠন হিসেবে অংশ নেয় ইনার হুইল ক্লাব। এ সময় ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট ৩৪৭-এর ভাইস চেয়ারম্যান হাসিনা ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ইনার হুইল ক্লাব অব রাজধানী ঢাকা (ডিস্ট্রিক্ট ৩৪৫)-এর প্রেসিডেন্ট লুবনা জাহান, ইনার হুইল ক্লাব অব রাইজিং স্টার ঢাকা (ডিস্ট্রিক্ট ৩৪৭)-এর প্রেসিডেন্ট রুবিনা আক্তার এবং ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া ঢাকা (ডিস্ট্রিক্ট ৩৪৫)-এর প্রেসিডেন্ট সাজেদা আক্তার অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া ঢাকার ট্রেজারার রোকসানা নেওয়াজ, আইএসও ফাতিমা হাসনাত এবং সদস্য প্রফেসর কাজী লুৎফুন্নেসা, প্রফেসর রায়হানা তসলিম ও মিতা খানম।
পরে অতিথিরা ফিতা কেটে নতুন ল্যাবরেটরিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বক্তারা বলেন, গ্রামীণ পর্যায়ের শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে এ ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি হাতে-কলমে ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় আরও এগিয়ে যেতে পারবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম. ওয়াহিদুজ্জামানসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।