,

শিরোনাম

সিরাজগঞ্জে গরু চুরির মামলায় ৬ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রায় পাঁচ মাস পর গোয়েন্দা নজরদারি ও পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় এসআরবি-১২ এর অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার ধীমান কুমার মন্ডল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, বুধবার সকাল ও বিকেলে সি

রাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজার-সংলগ্ন একটি মসজিদের সামনে এবং রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সিকদার পেট্রোল পাম্পের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, তাড়াশ উপজেলার শালিয়াগাড়ি গ্রামের জহুরুল ইসলাম (৪১), মঙ্গলবাড়িয়া গ্রামের ফরমান আলী (৩৮), বগুড়ার শেরপুর উপজেলার আঁশগ্রাম গ্রামের রাশেদুল ইসলাম (৩৬), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গঙ্গামতি গ্রামের নান্নু সরদার (৪৮), জামালপুরের বকশিগঞ্জ উপজেলার কোনোকান্দা গ্রামের আনাছ (২০) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খিল্লাতাজপুর গ্রামের সোহাগ (৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৯ জুন রাত ২টার দিকে তাড়াশে মো. তায়বুর রহমান রিপনের গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। পরে একটি মিনি ট্রাকে করে গরুগুলো নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় তায়বুর রহমান রিপন বাদী হয়ে তাড়াশ থানায় একটি চুরির মামলা করেন।

এসআরবি-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল বুধবার পৃথক দুটি অভিযান চালিয়ে মামলার তদন্তে শনাক্ত হওয়া ছয়জনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার বনবাড়িয়া আদর্শ গ্রাম থেকে আজাদ নামের এক ব্যক্তির বাড়ির উঠান এবং কামারখন্দ উপজেলার মেঘাই ভদ্রঘাট সাতাশপাড়া এলাকার নুরন্নবী নামের এক ব্যক্তির বাড়ির গোয়ালঘর থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা গরুসহ তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়