শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বান্দরবানের লামায় মায়ের অনুপস্থিতিতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় নিজের ১২ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।  অভিযুক্ত বাবাকে চট্টগ্রাম চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করে ১৮ জুন বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ফাইতং ইউনিয়নের বাসিন্দা। 

ভিকটীমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ জুন, মঙ্গলবার রাতে মা বাড়িতে না থাকা অবস্থায় পিতা নিজের মেয়েকে বাড়িতে মা না থাকা অবস্থায় ঘরের ভেতরে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে মা বাসায় আসলে কান্নাজড়িত অবস্থায় বিষয়টি জানায় মেয়ে। বিষয়টি নিয়ে মা বাদি হয়ে লামা থানায় মামলা দায়ের করলে ফাইতং পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে এবং পরে আদালতে সোপর্দ করে। প্রতিবেশীদের মধ্যে, মোহাম্মদ এনাম  জানান,একজন পিতার কাছে তার কন্যা যদি নিরাপদ না থাকে ধর্ষণের শিকার হয়  তাহলে মেয়েরা কোথায় নিরাপদ থাকবে, এলাকাবাসী সুস্থ তদন্ত এবং বিচারের দাবি জানাই। 

লামার ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ নিশান চন্দ্র বল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবার কাছে নিজের ১২ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান আছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়