,

শিরোনাম

ভূঞাপুরে হামলার শিকার ৩৪ পরিবারে টিন নগদ অর্থ সহায়তা প্রদান 

আখতার হোসেন খান,  (ভূঞাপুর টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামে হামলার শিকার ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুক্রবার (১৯ জুন)  বিকেল ৫ টায়  সহায়তা প্রদান করেন, স্থানীয় সংসদ সদস্য ও  সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু। উপজেলার জগৎপুরা ও পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার গোলপেচা দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অনেক ক্ষয়ক্ষতি এবং  অনেক ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়। 

ঘরবাড়ি হারিয়ে পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু ৩৪ টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউ টিন ও নগদ অর্থ  সহায়তা প্রদান করেন। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়