,

শিরোনাম

ভিয়েনার বৈঠকে যোগ দিতে ইরানের পরমাণু সংস্থা প্রধানকে যুক্তরাষ্ট্রের বাধা

সংবাদের আলো ডেস্ক: ইরানের পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামিকে সোমবার (১৪ সেপ্টেম্বর) ভিয়েনায় জাতিসংঘের পরমাণু সংস্থার সদর দফতরে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে তাকে বৈঠকে অংশ নিতে দেওয়া হয়নি বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন। খবর আরব নিউজের।

মোহাম্মদ ইসলামি ও তার প্রতিনিধিদল শনিবার (১২ সেপ্টেম্বর) নিয়মিত একটি ফ্লাইটে ভিয়েনার উদ্দেশে রওনা হন। তবে যুক্তরাষ্ট্রের বাধার কারণে পথে তাদের আটকে দেওয়া হয় এবং পরে তিনি রাজধানী তেহরানে ফিরে আসেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটি।

ইরান জানায়, দেশটির পরমাণু প্রধানকে বৈঠকে অংশ নেওয়ার অনুমতি না দেওয়ার ঘটনায় তারা অস্ট্রিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে।

এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, ইরানি প্রতিনিধিদলকে ভিসা দিতে অস্ট্রিয়া সরকারের অস্বীকৃতি ‘সম্পূর্ণ অযৌক্তিক সিদ্ধান্ত’।

তিনি বলেন, আমাদের কাছে এটা স্পষ্ট যে ঘটনাটি মার্কিন চাপের কারণে ঘটেছে। তবে এতে অস্ট্রিয়া সরকারের দায়মুক্তি হয় না।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়