শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আগামী ৩০ ও ৩১ আক্টোবর নওগাঁয় হতে যাচ্ছে দু্ই দিনব্যাপী লেখক সম্মেলন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় চর্যাপদের অন্যতম কবি কাহ্নপার নামে প্রবর্তিত ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদানসহ আগামী ৩০ ও ৩১ আক্টোবর দুই দিনব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

শিল্প-সাহিত্য বিষয়ক স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদ ৫ম বারের মতো এর আয়োজন করতে যাচ্ছে। শনিবার দুপুরে শহরের মুক্তির মোড়ে মৃত্তিকা এ্যাডফার্ম অফিস কক্ষে সংগঠনের উপদেষ্টা, সাধারণ সদস্য ও কার্যনির্বাহী কমিটির বিশেষ  সভায় এই তারিখ নির্ধারণ করা হয়।

অনুষ্ঠিতব্য লেখক সম্মেলনে নওগাঁ জেলার ১১ উপজেলাসহ সারাদেশ থেকে দুই শতাধিক কবি-সাহিত্যিক অংশ গ্রহণ করবেন। সম্মেলনে জুড়িবোর্ড নির্বাচিত একজন কবি, একজন কথা সাহিত্যিক ও একজন ছোটকাগজ সম্পাদকসহ মোট তিনজনকে  ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদান করা হবে। পুরস্কার হিসেবে প্রত্যেকের জন্য থাকবে নগদ ১০ হাজার টাকা অর্থ পুরস্কার, পদক, সম্মাননাপত্র ও উত্তরীয়।

নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আয়উব আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান সংগঠক কবি ও গল্পকার  হাবিব রতন, সাধারণ সম্পাদক গল্পকার ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন, উপদেষ্টা অধ্যক্ষ কবি আরিফুর রহমান, এ্যাডভোকেট কবি এম.এ ওয়াজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাহিত্যবিষয়ক ছোটকাগজ ‘সলক’-এর সম্পাদক অনিন্দ্য তুহিন, যুগ্ম সম্পাদক কবি রিমন মোরশেদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মারিয়া নূর, কার্যনিবাহী সদস্য প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী,আমিনা দেবনাথ,আবু রেজা, অনুবাদক ফারজানা জাহান প্রমুখ।

সভায় লেখক সম্মেলনের তারিখ নির্ধারনের পাশাপাশি বাজেট প্রনয়ন,প্রন্সর অনুসন্ধান, অতিথি নির্বাচনসহ অনুষ্ঠান কেন্দ্রীক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এবং জুড়িবোর্ডের মাধ্যমে নির্বাচিত ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৬ এর কবি-সাহিত্যিকের নাম  নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়। কাহৃপা সাহিত্য পদক ২০২৬ নির্বাচিত কবি-সাহিত্যিকের নাম সম্মেলনের দুই সপ্তাহ আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, নওগাঁ সাহিত্য পরিষদ প্রদত্ত ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৪’ পেয়েছেন কবিতায় কবি আমিনুল ইসলাম ও সাহিত্যের ছোটকাগজ ‘দাগ’ সম্পাদনায় কবি মিজানুর রহমান বেলাল। কাহ্নপা সাহিত্য পদক ২০২৫ পেয়েছেন কবিতায় কবি মজিদ মাহমুদ, অনুবাদ সাহিত্যে অনুবাদক খসরু চৌধুরী। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়