সলঙ্গায় হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার
মো: আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে মাইক্রোবাসের চাপায় দুজন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে সলঙ্গা থানা পুলিশ। গতকাল সোমবার রাতে তাড়াশ উপজেলার হেমনগর গাটাবাড়ী থেকে আব্দুল ওহাব আলী ও তার ছেলে জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আসলাম আলী জানান, ২০২৫ সালের ২৪ মার্চ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া এলাকায় মাইক্রোবাসের চাপায় রোকনুজ্জামান ও নাসির উদ্দীন নিহত হন। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।