বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

তীব্র তাপদাহে পুড়ছে পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি: প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে একটু শান্তির নিশ্বাস ছাড়ছেন মানুষ জন গাছের সুশীতল ছায়াতলে।আজ 3 জুন বুধবার পঞ্চগড় জেলা জুড়ে কয়েকদিন ধরে দেশের অধিকাংশ অঞ্চলে চলছে মৃদু তাপপ্রবাহ। এতে সারাদেশে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাপমাত্রা এখনো অতীতের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ না করলেও গরমে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতি আরও দুই-তিনদিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা। এরপরই বৃষ্টির পরিমাণ বাড়বে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, থার্মোমিটারে তাপমাত্রা ৩৬ ডিগ্রির ঘরে থাকলেও বাস্তবে মানুষের শরীরে অনুভূত হচ্ছে ৪২ ডিগ্রিরও বেশি তাপ। বাইরে বের হলেই যেন আগুনের উত্তাপ গায়ে এসে লাগছে। ঘামে ভিজে যাচ্ছে শরীর, কিন্তু মিলছে না স্বস্তি। ছায়া, বাতাস কিংবা সামান্য ঠান্ডা অনুভূতিও যেন এখন দুর্লভ হয়ে উঠেছে দেশজুড়ে ।

তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে পঞ্চগড়সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে তেতুলিয়া আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়