বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুই প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

সংবাদের আলো ডেস্ক: সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, লাইসেন্স না থাকা এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় লেবেল ব্যবহার না করার দায়ে দুইটি মিষ্টির প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ব্যবসা-বাণিজ্য শাখা) হালিমা খাতুন ইশার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে, পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় লাইসেন্স ও পণ্যের লেবেলিং সংক্রান্ত বিধি অনুসরণ করা হয়নি। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আকবরি সুইটসকে ১৮ হাজার টাকা এবং বসুন্ধরা সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অভিযানে একটি মুদি দোকানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও চুরুট বিক্রির দায়ে ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়