দেশের অর্থনীতি ভঙ্গুর হলেও আসন্ন বাজেটে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার: অর্থমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: দেশের অর্থনীতি ভঙ্গুর হলেও আসন্ন বাজেটে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে এই বাজেট দেওয়া হচ্ছে। বিগত সময় লুটপাট আর অনিয়মের কারণে অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে। তবে, বাজেটের সুফল যাতে প্রত্যেক নাগরিক ভোগ করতে পারেন সেই চেষ্টা করছে সরকার।
তিনি জানান, বিগত সময়ে দেশকে ঋণ নির্ভরতার দিকে নিয়ে যাওয়া হয়েছিলো। সেটি কমিয়ে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে সরকার। যাতে ক্রমান্বয়ে ঋণের ওপর নির্ভরতা কম করে বিনিয়োগের ওপর বেশি নির্ভর হওয়া যায়।
এছাড়া, সরকার যে ট্রিলিয়ন ডলারের যে অর্থনীতির দিকে যাচ্ছে , তা বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন অর্থমন্ত্রী।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।