রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে ১২ ভরি স্বর্ণালংকার লুট

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র ঘরের আলমারি ভেঙে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

শুক্রবার (১৫ মে) গভীর রাতে উপজেলার মাটিকাটা এলাকায় মঞ্জরুল ইসলাম ঠান্ডুর বাড়িতে এ ঘটনা ঘটে।
তিনি গোবিন্দাসী বাজারের ওষুধ ব্যবসায়ী।

ভুক্তভোগী মঞ্জরুল ইসলাম ঠান্ডু জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। সকালে ঘরের দরজা খোলা দেখতে পান তিনি। ভেতরে আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। ঘরে থাকা দুটি স্টিলের আলমারির ড্রয়ারের তালা ভাঙা। রাতের যেকোনো সময় চোরের দল ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ৪০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালংকারসহ মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে ভূঞাপুর থানা ইনচার্জ মো: সাব্বির রহমান জানান, বসতবাড়িতে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়