সলঙ্গা থানা বিএনপি নেতার দাফন সম্পূর্ণ, এমপি ভিপি আইনুল এর শোক প্রকাশ
মোঃ আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি,থানা কৃষকদলের সাবেক সভাপতি বড়গোজা নিবাসী ফজলার রহমান (৬৫) চলে গেলেন না ফেরার দেশে। ফজলার রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি সমস্যা নিয়ে অসুস্থ হয়ে সিরাজগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে মৃত্যু বরণ করেছেন, (ইন্নালিল্লাহে—– রাজিউন)।
ঐ দিন বাদ আসর নিজ গ্রাম বড়গোঁজা হাফিজিয়া মাদ্রাসা মাঠে তাঁর নামাজে জানাযা শেষ করে সামাজিক কবরস্থানে দাফন কাজ সম্পুর্ণ করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ছেলে,মা-সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ফজলার রহমান এর মৃত্যুতে জানাযা নামাজে উপস্থিত থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন রায়গঞ্জ তাড়াশ সলঙ্গার এমপি ভিপি আইনুল হক,উল্লাপাড়া সলঙ্গার এমপি মাওলানা রফিকুল ইসলাম খাঁন।
মরহুমের নামাজে জানাযায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শামীম হোসেন ঠান্ডু। থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ-সহ সলঙ্গা থানা বিএনপির সকল সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মী,আলেম ওলামা সহ অসংখ্য মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে নিহতের ভাতিজা মোস্তফা জামান তার চাচার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন। ফজলার রহমান এর মৃত্যুতে অত্র এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।