সলঙ্গা থানায় অভিযোগ লেখক টুনু আর নেই, দাফন সম্পূর্ণ
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় প্রথম যখন পুলিশ ক্যাম্প স্থাপিত হয় তখন থেকে শুরু করে সেটা পূর্ণাঙ্গ থানায় পরিনত হলেও থানার সমস্ত অভিযোগ গুলো হাতে কলমে স্টাইপ করে লিখতেন সদরের বনবাড়ীয়া নিবাসী আনোয়ার হোসেন টুনু (৭০)। বয়সের ভারে নুয়ে পড়া সেই সকলের পরিচিত মুখ টুনু আর নেই। চলে গেলেন না ফেরার দেশে। টুনু দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সমস্যা নিয়ে অসুস্থ হয়ে বার্ধক্যজনীত অবস্থায় ভোর রাতে মৃত্যু বরণ করেছেন, (ইন্নালিল্লাহে—– রাজিউন)।
আজ শনিবার বাদ যোহর নিজ গ্রাম বনবাড়ীয়া নূরানী মাদ্রাসা মাঠে তাঁর নামাজে জানাযা শেষ করে সামাজিক কবরস্থানে দাফন কাজ সম্পুর্ণ করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ছেলে,৩মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। টুনুর নামাজে জানাযায় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সহ-সভাপতি সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ,থানা যুবদলের সদস্য সচিব শাহীন রেজা সহ দলীয় নেতাকর্মী,আলেম ওলামা সহ অসংখ্য মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে নিহতের একমাত্র ছেলে নুরনবী তার বাবার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন। টুনুর মৃত্যুতে অত্র এলাকার সাধারণ মানুষ থেকে সকল মহলে শোকের ছায়া নেমে এসেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।