বেলকুচিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে বেলকুচি সদর হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার সাংগঠনিক সম্পাদক আব্দুল করীম।
মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন। তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ। স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত এই পেশাজীবীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় ফারিয়ার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা ফারিয়ার সভাপতি ইলিয়াস হোসেন, জেলা ফারিয়ার সাংগঠনিক সম্পাদক আব্দুল করীম, বেলকুচি ফারিয়ার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শ্রী নিপেন চন্দ্র মন্ডল এবং যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী সজীব সেন সহ বেলকুচি মডেল ফারিয়ার সকল সদস্য উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।