হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৬৯
সংবাদের আলো ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৬৯ জন।
শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে। অন্যদিকে, সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৯ জনে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।