উল্লাপাড়া কামিল মাদ্রাসার সভাপতি হলেন কেন্দ্রীয় সাবেক ছাত্র ও যুবনেতা রফিকুল ইসলাম
মোঃ আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে ঐতিহ্যবাহী উল্লাপাড়া কামিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজগঞ্জ এর মনোনয়ন পরিবর্তনপূর্বক সদসস্থলে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
সম্প্রতি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমতিক্রমে আজ বুধবার ভারপ্রাপ্ত রেজিষ্টার ফাহাদ আহমদ মোমতাজী’র স্বাক্ষরিত চিঠিতে এডহক কমিটির সভাপতি হিসেবে রফিকুল ইসলাম রফিক কে মনোনীত করেন। এবিষয়ে জানতে মাদ্রাসার প্রিন্সিপালের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়
সাবেক ছাত্র ও যুবনেতা অত্র মাদ্রসার গভর্নিংবডির সভাপতি মনোনীত হওয়ায় উল্লাপাড়া-সলঙ্গার বিভিন্ন মাদ্রাসা-প্রতিষ্ঠানের প্রিন্সিপাল/সুপার, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়েছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।