বান্দরবানে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে হৃদয় (২২) নামে স্থানীয় এক যুবক নিখোঁজ হয়েছে। আজ (বুধবার, ১৩ মে) শহরের ক্যাচিংঘাটা বোটঘাটা সাঙ্গু নদীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে হৃদয় বাড়ি থেকে বোটঘাটা সাঙ্গু নদীতে গোসল করতে আসে। কিন্তু বেলা ঘড়িয়ে গেলেও সে বাড়িতে ফিরে না যাওয়ায় তাকে খোঁজাখুঁজি করে স্বজনরা।
এক পর্যায়ে সাঙ্গু নদীর চরে তার ব্যবহৃত জুতা দেখতে পেলেও তাকে না পাওয়ায় ধারণা করা হচ্ছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় হৃদয়। পরে খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে সাঙ্গু নদীতে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও এখনো তাকে উদ্ধার করা যায়নি।
এলাকাবাসীদের অভিযোগ হলো সকল জেলায় ডুবুরী রয়েছে,দুঃখজনকভাবে বলতে হয় বান্দরবানে কোন ডুবুরী নেই, এলাকাবাসীদের আশা বান্দরবানের অতি শীঘ্রই একটি ডুবরীর টিম গঠন করার দাবি জানিয়েছে বর্তমান সরকারের কাছে।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ পারভেজ বলেন, ‘শহরের ক্যাচিংঘাটা এলাকায় সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ফায়ার সার্ভিসের সদস্যরাসহ অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি। চট্টগ্রাম থেকে ডুবুরি দল আসতেছে।’



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।