মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঈদুল আজহার ছুটি নিয়ে বড় সুখবর

সংবাদের আলো ডেস্ক: সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন বড় ছুটি। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি পাবেন তারা।

চলতি বছর দেশের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত সাতদিন ঈদের ছুটি থাকবে। এরমধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে।

এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। শনিবার অফিস খোলা রেখে সাপ্তাহিক ছুটিটি যুক্ত হতে পারে ঈদুল আজহার ছুটির সঙ্গে। এতে ছুটি বাড়বে একদিন।

সূত্র জানায়, ঈদুল আজহায় আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরদিন ২৭ মে দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

সাধারণত, মধ্যপ্রাচ্যের একদিন পরে বাংলাদেশে পালিত হয় পবিত্র ঈদ। সেই হিসেবে আগামী ২৮ মে দেশে পালিত হতে পারে ঈদুল আজহা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়