রায়গঞ্জে গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী গোপালজিউ মন্দির পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। রোববার (২৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ডা. শচীন্দ্র নাথ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পরিদর্শন ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী মনোজ কুমার।
এছাড়া জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. কামরুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান এবং রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দিরের পৃষ্ঠপোষক শ্রী উত্তম কুমার রায়, উন্নয়ন সংগঠক শ্রী উজ্জ্বল কুমার রায় এবং পথিকৃৎ শ্রী বিধান কুমার রায় প্রমুখ। পরিদর্শনকালে অতিথিরা মন্দিরের সার্বিক কার্যক্রম ও স্থানীয় ধর্মীয় সম্প্রীতি নিয়ে মতবিনিময় করেন। তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।