কামারখন্দে ট্রেনে কাটা পরে ১টা গরু সহ মালিক নিহত।
খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে গরু নিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে সেলিম (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি গরুও মারা গেছে।
রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার হালুয়াকান্দি রেলওয়ে খেলার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটিতে কাটা পড়ে তিনি মারা যায়।
নিহত সেলিম উপজেলার হালুয়াকান্দি গ্রামের মৃত গোলবার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে তিনটি গরু নিয়ে সেলিম রেললাইন পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির বনলতা এক্সপ্রেস ট্রেনটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই সঙ্গে একটি গরু মারা যায়। বাকি দুইটি গরু স্থানীয় লোকজন জবাই করে।
সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন সাংবাদিক কে বলেন , খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।