এনায়েতপুর থানা সড়ক থেকে ১৮ বস্তা টিসিবির চাল জব্দ
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) ১৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। শনিবার রাতে সাড়ে ৯টার দিকে জালালপুর ইউনিয়নের সৌয়দপুর এলাকা থেকে কালোবাজারে বিক্রি করার উদ্দেশ্যে বেলকুচির চান ডিলারের গুদামে নেয়ার পথে এনায়েতপুর থানা সড়কে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়।
এসময় ১৮বস্তা চাল সহ একটি মিশু ও ভ্যান চালকদের থানা হেফাজতে নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান , শনিবার রাতে মিশু ও অটো ভ্যান গাড়িতে টিসিবির বস্তায় চাল গুলো পরিবহন করে নেয়া হচ্ছিল। স্থানীয়রা সন্দেহজনকভাবে আটক করে। পরে ভ্যান চালকরা স্বীকার করেন সৌয়দপুর থেকে টিসিবির ১৮ বস্তা চাল (প্রতি বস্তায় প্রায় ৪০ কেজি) বিক্রির উদ্দেশ্য নেয়া হচ্ছে।
যা বেলকুচি উপজেলার চান ডিলারের বাড়িতে পৌছে দিতে রওনা হয়েছি। ভাড়ায় চলি, এর দায় আমরা পারবো না। এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, টিসিবির জব্দকৃত ১৮ বস্তা চাল থানায় নেওয়া হয়েছে। পরিবহনে যুক্ত দুইজন থানা হেফাজতে আছেন। উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।