টাঙ্গাইলে ইট ভাটার আগুনে পুড়লো আড়াইশ বিঘা জমির ধান
আখতার হোসেন খান,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার সিঙ্গুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন —– ইটভাটার আগুনে ভাটার আশেপাশের প্রায় আড়াইশ বিঘা জমির ধান পুড়ে গেছে।
বুধবার (২২ এপ্রিল) ধানগুলো ঠিক ছিলো বলে প্রত্যক্ষদর্শী লিয়াকত আলী তালুকদার জানান। বৃহস্পতিবার সকালে জমির মালিক ও বর্গাদারগণ ক্ষেতে গিয়ে দেখেন ধানগুলো মরে শুধু চিটা গাছ দাঁড়িয়ে আছে।
টাঙ্গাইল ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ঘাটাইল উপজেলার সিংগুরিয়ার ৫ টি ইটের ভাটার ধোয়ায় প্রায় আড়াইশত বিগা জমির ইরি, বোরো ধান পুড়ে চিটা হয়েছে, কৃষকদের আহাজারিতে বাতাস ভারি হয়ে। উঠেছে সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষকদের আহাজারি, এছাড়া স্কীমের মালিকরা কান্না জড়িত কন্ঠে বলেন, আমরা ডিজেল চালিত মেশিন দিয়ে চাষাবাদ করেছি, প্রায় ৪০,থেকে, ৫০ হাজার টাকা খরচ হয়েছে।
স্বর্না ভাটার মালিক শহিদুল ইসলাম, সিয়াম, তুষার ইসমত আলীর সাথে কথা হলে তারা জমির মালিকদের সাথে বসবেন বলে জানিয়েছেন।
জমির মালিক বীরমুক্তিযোদ্বা আঃ লতিফ, লিয়াকত আলী, আঃ খালেক, শফিকুল ইসলাম রোস্তম আলী বলেন, এখন ধান প্রায় কাটার সময় হয়ে আসছে। এই মূহুর্তে ধান ঘরে তুলতে পারবো না। ৪০/৫০ হাজার টাকা খরচ করে দুর্লভ ডিজেল তেল দিয়ে শ্যালো মেসিনে ধান চাষ করেছি। এই সময়ে ধান ঘরে তুলতে পারবো না। আমাদের সারা বছর পরিবার পরিজন নিয়ে উপোষ থাকতে হবে।
স্বর্ণা ব্রিকসের মালিক শহিদুল ইসলাম বলেন, আমরা জমির মালিকদের সাথে বসে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করবো।ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান কেউ অভিযোগ করেনি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্হা নেয়া হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।