বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে গেইটম্যান বিহীন রেলক্রসিংগুলে মৃত্যুকূপ, পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার 

আখতার হোসেন খান,  ভূঞাপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে গেইটম্যান বিহীন রেল ক্রসিং পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান ও থানা অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান।

বারবার রেলক্রসিং গুলোতে দুর্ঘটনা   ও মৃত্যুর ঘটনা ঘটছে। মঙ্গলবার (২২ এপ্রিল)  উপজেলার গুরুত্বপূর্ণ অরক্ষিত রেল ক্রসিং পরিদর্শনকালে তিনি গেটের বর্তমান অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং স্থানীয়দের ঝুঁকিপূর্ণ পারাপারের বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

ডেপাকান্দি রেল ক্রসিং-এ গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান দেখতে পান যানবাহন,পথচারী, স্কুল পড়ুয়া ছেলে-মেয়েরা অরিক্ষত রেলগেট পার হওয়ার অপেক্ষায় আছেন, এসময় তিনি তাদের সাথে কথা বলেন এবং নিজে দাঁড়িয়ে থেকে তাদেকে রেলক্রসিং পার করে দেন। তিনি বলেন, অরক্ষিত রেল ক্রসিং জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেন।

এ সময় স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গেটটি অরক্ষিত অবস্থায় রয়েছে। ট্রেন আসা-যাওয়ার সময় কোনো সংকেত বা গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী , অটো-ভ্যান, সিএনজিসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এই ক্রসিং পারাপার  হচ্ছে ।

ভূঞাপুর উপজেলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে জানা যায় ভূঞাপুর উপজেলায় এর্ং সরিষাবাড়ী উপজেলার তারাকান্দা পর্যন্ত লেভেল ক্রসিং গেট রয়েছে ১২টি। এর মধ্যে   জনসাধারণের চব্বিশ ঘন্টা পারাপারে যে অরক্ষিত রেল ক্রসিং রয়েছে সেগুলো তাদের তালিকায় নেই বলে জানান। বিশেষ করে বিরামদী, বাহাদিরপুর, ঢেপাকান্দি, আগতেরিল্ল্যা এরকম জনগুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গেটম্যান নাই। যার কারণে প্রতিনিয়ত ট্রেন দূর্ঘনা ঘটছে। সম্প্রতি রেল গেট অরক্ষিত থাকায় আগতেরিল্ল্যা ট্রেন দূর্ঘটনা ঘটে ২জন ভ্যানযাত্রী নিহত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান অরক্ষিত রেল ক্রসিং পরিদর্শন করে বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে অরক্ষিত রেল ক্রসিংগুলোতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়