বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভার্চুয়াল কোর্টের ফলে মামলা পরিচালনায় গতি এসেছে: অ্যাটর্নি জেনারেল

সংবাদের আলো ডেস্ক: ভার্চুয়াল কোর্ট পরিচালনার ফলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি মামলা পরিচালনায় গতি এসেছে বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ভার্চুয়াল কোর্ট পরিচালনায় ইতিবাচক প্রভাব পড়েছে। ভার্চুয়ালি মামলা দ্রুত নিষ্পত্তি হবে। এর আগেও ভার্চুয়াল কোর্ট পরিচালিত হয়েছে। শারীরিকভাবে আমরা মামলা করতে গেলে অনেকক্ষেত্রে অনেক অপ্রয়োজনীয় কাজও করে থাকি। ভার্চুয়াল কোর্টের কারণে তা হচ্ছে না।

গত ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুদিন বুধ ও বৃহস্পতিবার বিচারকাজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে জানায়। এতে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়