বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

এবার হরমুজে ২টি জাহাজ জব্দ করল ইরান

সংবাদের আলো ডেস্ক: হরমুজ প্রণালির লাল রেখা না মানার কারণে ২টি কার্গো জাহাজ জব্দ করেছে ইরান। এরআগে, বুধবার (২২ এপ্রিল) ভিন্ন সময়ে তিনটি জাহাজে গুলিবর্ষণ করেছিল দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, আটক হওয়া ওই জাহাজ দুটিকে ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত জাহাজগুলো কোন দেশের এবং কি পরিবহণ করছিল, তা জানা যায়নি।

আইআরজিসি বলছে, হরমুজ প্রণালীতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য একটি লাল রেখা হিসেবে বিবেচিত হয়। সেই কারণেই জাহাজগুলোকে আটক করা হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছিল, জাহাজ দুটির একটি ইরানের উপকূলের কাছে গুলিবিদ্ধ হয় এবং অন্যটি ওমান উপকূলের কাছে হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরআগে, ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি পার হতে যাওয়া অন্তত তিনটি কনটেইনার জাহাজে হামলা চালায় আইআরজিসি। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করে। তবে সবগুলো জাহাজ আপাতত নিরাপদে আছে বলে জানিয়েছে রয়টার্স।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়