শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ এখন ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক হলেন ডা. এ টি এম নুরুজ্জামান দিকে এ তথ্য নিশ্চিত করে জানান, সরকার দেশের একটি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছে।
কলেজ ও হাসপাতাল মন্ত্রণালয়ের আলাদা বিভাগ। আজ কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন এসেছে আগামী সপ্তাহের মধ্যেই হাসপাতালের নামও পরিবর্তন হবে। প্রজ্ঞাপনে বলা হয়, জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।