সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পার্বত্য সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী অ্যাডভোকেট মাধবী মারমা

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন এডভোকেট মাধবী মারমা। দলের পক্ষ থেকে প্রকাশিত চূড়ান্ত তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ার পর পাহাড়ি এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দলীয় সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা এবং আইন পেশায় অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে তাকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের অধিকার ও উন্নয়ন ইস্যুতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পার্বত্য অঞ্চলের সংরক্ষিত আসনে প্রতিযোগিতা বরাবরই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এমন প্রেক্ষাপটে মাধবী মারমার প্রার্থিতা নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে।

তার প্রার্থিতা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ইতোমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আগামী দিনে নির্বাচনী প্রচারণা ও মাঠপর্যায়ের কার্যক্রমে তার অবস্থান কতটা শক্তিশালী হয়, সেদিকেই এখন নজর সবার।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়