অন্তর্বর্তী সরকাররে ভুল নীতিতে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছে–স্বাস্থ্য প্রতিমন্ত্রী
শাহজাদপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি: ১৫ বছরের ব্যাপক দুর্নীতি, অব্যবস্থাপনা এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের টিকা দান কর্মসূচিতে ভুল নীতির কারণে দেশের টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
সোমবার (২০ এপ্রিল) সকালে প্রতিমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী ‘হাম টিকাদান ক্যাম্পেইন’- উদ্বোধন করে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বরেন, কেবলমাত্র টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব। যেটা বিগত সরকার, অন্তর্বর্তী সরকারের আমলে ভুল নীতি নেওয়ার কারনে এই টিকাদান ব্যাহত হয়েছিলো। ২০২০ এর পর ২০২৫ এ আরেকটি জরুরি টিকাদান হওয়া উচিত ছিল যেটি সে সময় হয়নি। তার আগের ১৫ বছরে স্বাস্থ্য ব্যাবস্থায় যে অব্যাবস্থা তৈরি হয়েছিল সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছিল ফলে দেখা গেল মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরাও কাজ করার সুযোগ পায়নি এবং আনেকেরই বেতন-ভাতা নিয়েও সমস্যা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরই ১৫ দিনের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। আমরা সাথে সাথে এটির চিকিৎসা ও প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহন করি। এরই ধারাবাহিকতায় প্রথমে উচ্চ ঝুকিপূর্ণ ও দ্বিতীয় ধাপে ৫টি মহানগরীতে টিকাদান শেষে আজ থেকে দেশব্যাপি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হলো। এই কর্মসূচিতে ১ কোটি ৭৮ লক্ষ শিশুকে টিকাদান করা হবে।
টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ড. মো: নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাসুদ রানাসহ উক্ত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।