ইসরায়েলে সিরিজ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ
সংবাদের আলো ডেস্ক: ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠী জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে সিরিজ রকেট হামলা চালিয়েছে। লেবাননের দক্ষিণে গ্রামগুলোতে ধারাবাহিক হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। সোমবার (১৩ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হিজবুল্লাহ দাবি করেছে, স্থানীয় সময় দিবাগত রাত ১টা ২০মিনিট নাগাদ ইসরায়েলের কিরইয়াত শামনা শহরে এবং দোভিভে ২টা ৪৫ মিনিট নাগাদ অতর্কিত রকেট হামোলা চালানো হয়েছে।
তবে এসব হামলায় ইসরায়েলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে- তা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। এ ছাড়া ইসরায়েলের পক্ষ থেকেও এসব হামলা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের সামরিক অবস্থান, ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে ৪৩বার হামলা চালিয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।