সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে ৪ দিন ব্যাপী বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা 

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলা বর্ষবরণ ও মেলা উদযাপন কমিটির উদ্যোগে ও ভূঞাপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ৪ দিন ব্যাপী বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলার মঙ্গলবার (১৪ এপ্রিল)  শুরু হচ্ছে। 

ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠ ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।  ৪ দিনের এই মেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন,  স্থানীয় সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট  আবদুস সালাম পিন্টু, ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান,  ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়া।

সভাপতিত্ব করবেন, অধ্যক্ষ হাসান আলী সরকার, অধ্যাপক আখতার হোসেন খান, উদযাপন কমিটির সদস্য সচিব ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি জলিল আকন্দ ও নাট্যাভিনেতা আব্দুল করিম খান।

স্বাগত বক্তব্য রাখবেন, উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান  সেলু।

প্রতিদিন বাংলা হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হবে।

উদযাপন কমিটির আহবায়ক সেলিমুজ্জামান সেলু বলেন, বাঙালির ইতিহাস ও ঐতিহ্য রক্ষা এবং নতুনদের পরিচিত করতে আমরা এ আয়োজন করেছি। 

সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি জলিল আকন্দ বলেন, দীর্ঘদিন যাবত এই বাংলা বর্ষবরণ ও মেলা চলে আসছে। এটি পুরাতন ও নতুনের মেইল বন্ধন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়