,

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মাঠে প্রশাসন: র‍্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে একযোগে র‍্যালি, লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং পাবনা পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে জেলা চাঁদমারী মৌজার নয়নামতি পুকুর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

এসময় পুকুর ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয় এবং মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ এবং এনডিসি মো. মনিরুজ্জামান।

এছাড়াও অংশ নেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ‘নতুন চোখ’-এর প্রকাশক এস এম আলম, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। আয়োজকরা জানান, ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় নিয়মিত এমন কার্যক্রম চালানো হবে এবং নাগরিকদের নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়