কুয়াবাসী বাজারে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরের কুয়াবাসী বাজারে ইট বোঝাই ট্রলির নিচে পড়ে রনি হাসান (১৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি ফৈলজানা সাপডাঙ্গা এলাকার বাসিন্দা।
সে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। স্থানীয় সূত্রে জানা যায়, রনি সাইকেল নিয়ে বাজার এলাকায় ঘুরছিল। এ সময় একটি ইট বোঝাই ট্রলিকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে দাঁড়ায় সে। ট্রলিটি পাশ দিয়ে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে ট্রলির চাকায় পিষ্ট হয় রনি। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।