রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শাহজাদপুরে ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুরের উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের একটি নেপিয়ার ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। শনিবার(১১মার্চ) বেলা ৩ টার দিকে থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে থানা পুলিশ।

স্থানীয়রা জানান, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে শনিবার দুপুরে স্থানীয় এক কৃষক নেপিয়ার ঘাস কাটতে গেলে অজ্ঞাত কিশোরের গলাকাটা মরদেহ দেখতে পায়। এরপর আশেপাশের লোকজনকে জানালে হাজারো উৎসুক জনতা সেখানে ভিড় করে। খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত লাশের পরনে পাঞ্জাবি-পাজামা দেখে মাদ্রাসার ছাত্র বলে ধারণা করা হচ্ছে এবং বলাৎকারের পর গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও জানিয়েছেন স্থানীয়রা। এদিকে হত্যাকাণ্ডের শিকার কিশোরের পরিচয় শনাক্তে এবং হত্যার কারণ উদঘাটনে চেষ্টা করছে পুলিশ।

এব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে এবং সেইসাথে নিহত কিশোরের পরিধানের পোশাক দেখে মাদ্রাসার ছাত্র হতে পারে বলেও জানান ওসি সাইফুল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়