শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নবীনগরে লায়ন্স ক্লাবের শিক্ষা সামগ্রী বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালএর সহযোগী সংগঠন লায়ন্স ক্লাব অফ ঢাকা ডিলিজেন্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে গোপালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে “গোপালপুর বুক ফেস্ট ২০২৬” উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার গোপালপুর, রেজতপুর, সাহেবনগর ও সাদেকপুর গ্রামের ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৯ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ২টি উচ্চ বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন।

প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের এ উপহার দেওয়া হয়। এছাড়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সাইন্টিফিক ক্যালকুলেটর বিতরণ করা হয়।

একই দিনে সকাল ৮টা থেকে গোপালপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিন শতাধিক বয়স্ক মানুষের জন্য বিনামূল্যে আই ক্যাম্প ও ডায়াবেটিস স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হয়। এতে চোখের ছানি রোগে আক্রান্ত রোগীদের বাছাই করা হয় এবং উপযুক্ত রোগীদের ঢাকায় নিয়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করার উদ্যোগের কথাও জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অফ ঢাকা ডিলিজেন্টের পরিচালক নিটোল আহমেদ। এতে বক্তব্য দেন আসহাব উল্লাহ দোলন (এমজেএফ), গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, লায়ন সামিউল মুক্তাদীর (এমজেএফ), লায়ন খাদিজাতুল ফেরদৌস সুমী, লায়ন উম্মে সালমা অনু, মোহাম্মদ শহিদউল্লাহ ও সামিউল ইসলাম।

বক্তারা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়