উলিপুরে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ৭০ শতক খাস জায়গা অবৈধ দখলমুক্ত
উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব অন্নপূর্ণা দেবনাথ মহোদয়ের নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার (৯এপ্রিল দিনব্যাপী) উলিপুর উপজেলার বুড়াবুড়ি হাটের পেরিফেরিভুক্ত ২৪৬৮ দাগে ৬৫ শতক এবং ২৪৭১ দাগে ০৫ শতক মোট ৭০ শতক খাস জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত খাস জায়গার আনুমানিক বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকা।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ এর নেতৃত্ব ও উলিপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উক্ত উচ্ছেদ কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।