বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

‎নওগাঁয় ১১ দলের লিফলেট বিতরনের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মুক্তির মোড়ে বিকেল পাঁচটায় লিফলেট বিতরণ করা হয়েছে।

উক্ত লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির খ ম আব্দুর রাকিব, এবি পার্টির জেলা কমিটির আহবায়ক এডভোকেট কাজী আতিকুর রহমান, এনসিপির যুগ্ন আহবায়ক দেওয়ান মাহাবুব আল হাসান সোহাগ, বাংলাদেশ খেলাফত মজলিস এর  জেলা কমিটির যুগ্ন আহবায়ক খন্দকার রেজাউর রহমান টুকু, খেলাফত মজলিসের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আবু সাঈদ,

নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও জামাত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন,  জামাতের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও নওগাঁ জেলা জামাতের সেক্রেটারি অ্যাডভোকেট আসম সায়েম, এনসিপির যুগ্ন সদস্য সচিব তৌফিকুল ইসলাম তপু, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা শফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির এ্যাডঃ আব্দুর রহিম, নওগাঁ পৌরসভা জামায়াতের আমির মাওঃ ওবায়দুল ইসলাম,  পৌরসভা জামায়াতের সেক্রেটারী আনোয়ার হোসেনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গণভোটের রায় প্রত্যাখ্যান করে জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি সরকার মর্মে দাবী করেন। জুলাই সনদের দ্রুত বাস্তবায়নসহ অবিলম্বে সাংস্কার কার্যকরের দাবি করে লিফলেট বিতরন করেন ১১ দলীয় নেতৃবৃন্দ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়