চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সবুজায়ন নিশ্চিত করতে পাবনার চাটমোহরে শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে উপজেলার অমতকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়।
পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক আল-আমিন হাসানের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সদর উদ্দিন, প্রধান শিক্ষক রবিউল করিম, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, সাবেক যুবদল নেতা ফারুক হাসান, কৃষকদল নেতা বাবু হাসান, সমাজকর্মী সুমন নূর, ব্যবসায়ী মেহেদী হাসান সুজন, মাজেদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং ভবিষ্যতে তারা গাছ লাগাতে উৎসাহী হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।