শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মন্তব্য করায় ২৮ বিচারককে শোকজ

সংবাদের আলো ডেস্ক: বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে ব্যাখা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত চিঠির বিষয়ে জানা যায়।

শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য উসকানি প্রদানের মাধ্যমে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ কর্তৃক জারিকৃত সূত্রোক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশনা অমান্য করেছেন, যা অসদাচরণ (Misconduct) হিসেবে গণ্য।  

এ ছাড়া, আপনি উত্তরূপ কার্যকলাপের দ্বারা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ২ (চ) (২) এ উল্লিখিত চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কার্যে লিপ্ত হয়েছেন, যা অসদাচরণের (Misconduct) শামিল।

এমতাবস্থায়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ৩ (২) অনুযায়ী বর্ণিত অভিযোগের বিষয়ে পত্র প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়