,

কালিয়াকৈরে স্ত্রী ও নবজাতক সন্তানকে হাসপাতালে রেখে স্বামীর আত্মহত্যা

পুনম শাহরীয়ার ঋতু, স্টাফজ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৩নং ওয়ার্ডের গোয়ালবাথান এলাকায় হাসপাতালে সদ্য জন্ম নেয়া জমজ দুই কন্যা সন্তান ও স্ত্রীকে ভর্তি রেখে ঋণের দায়ে সোমবার সকালে ঘরের ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে আলাল উদ্দিন (৪৫) নামে এক যুবক।এ ঘটনায় লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবক গোয়ালবাথান এলাকার মৃত শবদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় হতদরিদ্র পরিবারের এক মাত্র উপার্জন সক্ষম আলালের এক বছর আগে শারীরিক অসুস্থতার জন্য চাকরি চলে যায় এতে পরিবারে আরো দুর্গতি নামে। এদিকে বিয়ের প্রায় ৫ বছর পর আলালের স্ত্রী সুমি বেগম কুমুদিনী হাসপাতালে রোববার রাতে সিজারে জমজ কন্যা সন্তানের জন্ম দেন। এদিকে রাতেই হাসপাতাল থেকে আলাল উদ্দিন বাড়িতে আসেন। এদিকে হাসপাতালে থাকা বাড়ির অন্যান্য লোকজন ফোনে একাধিকবার যোগাযোগ করে না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতা নেয়।

পরে প্রতিবশীরা সকালে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকির পর কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে দেখতে পান আলালের ঝুলন্ত লাশ। পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনা স্থলে থেকে লাশ উদ্ধার করে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তে ছাড়াই হস্তান্তর করে পুলিশ। নিহতের ভাই জামাল উদ্দিন জানান আমায় ভাই এক বছর ধরে চাকরি করেন না অসুস্থ ছিলো।

এদিকে দুটি জমজ সন্তান হয়েছে সেখানে চিকিৎসার খরচ এর চিন্তায় আত্মহত্যা করেছে।আমরা বলেছি টাকার চিন্তা করতে হবে না আমরা যোগার করছি। কিছু টাকা দিয়েছি। কিন্তু আমার ভাই আত্মহত্যা করবে এটা জানা ছিলনা। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান লাশ উদ্ধার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়