বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম বেড়ে ৪ দশমিক ১০ ডলার

সংবাদের আলো ডেস্ক: আবারও বেড়েছে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম। দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় মূল্য দাঁড়িয়েছে ৪ দশমিক ১০ ডলার, যা গত সপ্তাহের তুলনায় ১২ সেন্ট বেশি। রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। 

বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলার পর থেকেই জ্বালানির দাম প্রায় ৩৭ শতাংশ বেড়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন কমে যাওয়ায় এই দাম বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যভেদে দামের পার্থক্যও বেশ স্পষ্ট। ক্যালিফোর্নিয়াতে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি, যেখানে প্রতি গ্যালন প্রায় ৫ দশমিক ৯২ ডলার। 

অন্যদিকে, ওকলাহোমাতে সবচেয়ে কম, সেখানে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম ৩ দশমিক ২৯ ডলার।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়