বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাবার ভাত খাওয়া নিয়ে তর্কের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই নিহত

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: বাবার ভাত খাওয়া নিয়ে তর্কের জেরে পাবনার সাঁথিয়া উপজেলায় বড় ভাইয়ের মারধরে ছোট ভাই শাহীন হোসেন (৩০) নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতে আহতাবস্থায় মারা যান তিনি। এর আগে গত ২৮ মার্চ দুপুরে বড় ভাইয়ের মারধরে আহত হন তিনি। নিহত শাহীন উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামের রওশন আলীর ছেলে।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাউতি গ্রামের রওশন আলীর দুই ছেলে বাবুল ও শাহীনের পৃথক সংসার। বড় ছেলে বাবুল তার পিতা রওশন আলীর ভরণ পোষণ দিতেন। গত ২৮ মার্চ দুপুরে ভাত খাওয়া নিয়ে বাবার সাথে বড় ছেলে বাবুলের তর্ক বির্তক হয়। এ সময় বিষয়টা নিয়ে ছোট ভাই শাহীন তার বড় ভাইয়ের সাথে তর্কে জড়ায়।

তর্ক বিতর্কের এক পর্যায়ে বড় ভাই বাবুল ক্ষিপ্ত হয়ে ছোট ভাই শাহীনকে এলোপাতাড়ি লাঠি দিয়ে মারপিট করে। এতে শাহীন গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রোগীর স্বজনরা বুধবার রাতে শাহীনকে নিয়ে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে নিজ বাড়িতে টাকা পয়সা নেয়ার জন্য আসেন। বাড়িতে আসার পর তার অবস্থার অবনতি ঘটে। তার কিছুক্ষন পরই শাহীন বাড়িতে থাকাবস্থায় মারা যায়। এ বিষয়ে সাঁথিয়া থানার পরিদর্শ (তদন্ত) আব্দুল লতিফ জানান, ‌’লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়