,

শিরোনাম

হাম-ডেঙ্গু পরিস্থিতি সামলাতে সরকার উদ্বিগ্ন নয়: স্বাস্থ্যমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: হাম, ডেঙ্গুসহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হচ্ছে। এতে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন  স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চলছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটরিয়ামে জাতীয় পর্যায়ে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিন এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, একসময় কলেরায় হাজার-হাজার মানুষ মারা যেতো। নানা উদ্যোগে তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে কলেরা নির্মূলের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার মুখে খাওয়ার টিকার ক্যাম্পেইন শুরু করেছে। এক বছর বয়সের বেশি সবাইকে এ টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করেছে সরকার।

তিনি জানান, ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর ১৪ উপজেলায় প্রথম ডোজ দেয়া হবে। ১৪ দিনের ব্যবধানে দ্বিতীয় ডোজ দেয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর।

১ বছর বা তার চেয়ে বড় সব বয়সীদের এ টিকা দেয়া হবে। তবে গর্ভবতী নারী, যার টিকার কোনো উপাদানে গুরুতর অ্যালার্জির পূর্ব ইতিহাস আছে, এমন ব্যক্তি ও তীব্র সংক্রমণে আক্রান্ত ব্যক্তিরা টিকা নিতে পারবেন না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়