সাতক্ষীরায় দুইশো লিটার ডিজেল জব্দ করে ন্যায্য দামে বিক্রি
সংবাদের আলো ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে মজুত করা দুইশে লিটার ডিজেল জব্দ করে ন্যায্য দামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারের মেসার্স রাজ স্টোর থেকে এই ডিজেল জব্দ করে বিক্রি করে প্রশাসন।
স্থানীয় ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করে ওই ব্যাবসা প্রতিষ্ঠানে রেখে ১২০ টাকার দরে প্রতিষ্ঠানটির মালিক প্রতি লিটার ডিজেল বিক্রি করছিলেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনক জানান, অবৈধভাবে কেউ যেন জ্বালানি মজুত করতে না পারে সেজন্য একাধিক সোর্স নিযুক্ত করা হয়েছে। সোর্সের দেওয়া তথ্যে, রাজ স্টোরে অভিযান পরিচালনা করে দুইশো লিটার ডিজেল জব্দ করে খোলা বাজারে ন্যায্য দামে বিক্রি করা হয়। অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আব্দুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।