বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

সংবাদের আলো ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের একটি চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ২টি বগি পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। 

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

এতে চট্টলা এক্সপ্রেসের একটি ইঞ্জিল বগি আরেকটি যাত্রীবাহী এসি বগি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছেন বাংলাদেশ মিলিটারি একাডেমির সৈনিকরা। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আহসান আলী।

‎প্রত্যক্ষদর্শী সজীব নামের এক যুবক জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম হয়ে ঢাকা যাচ্ছে। এরমধ্যে পোর্ট লিংক গেট অতিক্রম করার সময় দেখা যায় ট্রেনের মধ্যে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে বিষয়টি গেটম্যানকে জানালে গেটম্যান রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাৎক্ষণিক ট্রেনটি থেমে যায়। দ্রুত অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত বগি ২টিকে আলাদা করে ফেলা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

‎কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আহসান আলী বলেন, খবর পেয়ে ৬টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করেন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। এতে সহযোগিতা করেছেন বাংলাদেশ মিলিটারি একাডেমির সেনাবাহিনীর সৈনিকরা। যার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণা আনা সম্ভব হয়েছে। ট্রেনের যাত্রীরা দ্রুত নেমে যাওয়াতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত ২টি বগির মধ্যে একটি হলো যাত্রীবাহী আরেকটি হলো ইঞ্জিন বগি।

‎ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনের ২টি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডেনের সূত্রপাত হয় ট্রেনের পাওয়ার কার ইঞ্জিনবগি থেকে। যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়াতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।  ঢাকা মুখি লেনে ট্রেন চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়