জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ আটক ৭
সংবাদের আলো ডেস্ক: জামালপুর সদর উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ ৭ জনকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাদের আটকে পুলিশের কাছে সোপর্দ করেন। বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে উপজেলার কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তিরা হলেন—মেলান্দহ উপজেলার তেলিপাড়া এলাকার মৃত আলতাবুর রহমানের ছেলে হাকিম মিয়া (৪০), বগুড়া জেলার সারিয়াকান্দি কাটাপুর বাজার এলাকার দুলাল ব্যাপারির ছেলে ফুল মিয়া (৩৮), অন্যান্যরা হলেন হাফিজুর রহমান (৪০), মো. শাহ জামাল (৫০), মো. মারুফ হোসেন (২৪), মো. জুগলু মিয়া (৪৪) ও মো. জহুরুল ইসলাম (৪৫)।
স্থানীয়রা জানায়—মধ্যরাতে কয়েকটি গাড়িতে করে ১৫টি তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। এ সময় সন্দেহ হলে গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়িতে থাকা বিপুল পরিমাণ পেট্রোলসহ ৭ জনকে আটক করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এলাকাবাসী ৭ জনকে আটক করেছে। পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত রয়েছে।
জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার বলেন, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হবে। আর তেলগুলো পরবর্তী নিলামের ব্যবস্থা করা হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।