বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নবীনগরে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটি বিশাড়া গ্রামে ভিটি বিশাড়া মুন্সিপাড়া শাপলা যুব সংঘের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মার্চ) দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

হাফেজ মাওলানা মুফতি নাঈম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিটি বিশাড়া ঈদগাহর ইমাম ও ঘোড়াশাল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা তারিফুর ইসলাম ও হাফেজ মাওলানা আবুল বাশার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংগঠনের সহ-সভাপতি হেলাল নেয়ামত বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন, যা অসহায় মানুষের সহায়তা ও কুরআন শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। সাধারণ সম্পাদক শাফায়াত হোসেন চিশতিয়া বলেন, সংগঠনের মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে।

এ সময় সংগঠনের বিভিন্ন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে সহ-সভাপতি রফিকুল ইসলাম মুন্সী, সাধারণ সম্পাদক শাফায়াত হোসেন চিশতিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ ও আমজাদ হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক মামুন মিয়া ও অর্থ সম্পাদক জাকির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়