বেলকুচিতে রাকিবুল হাসান শামীমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাকিবুল হাসান শামীমের পক্ষ থেকে আলোকিত সমাজ উন্নয়ন ফোরাম ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গী ও ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে রাকিবুল হাসান শামীমের নিজ বাড়ি ক্ষনিকালয়ে ৩০০ জন দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে এগুলো বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখার আমীর আহসান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস ও প্যানেল চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমীর আরিফুল ইসলাম সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেলকুচি উপজেলা শাখার সভাপতি আরিয়ান ইসমাইল, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডাঃ রুহুল আমিন, আরো উপস্থিত ছিলেন রেজাউল করিম,গোলাম কিবরিয়া প্রমুখ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।