বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে ২৫০ দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে হাজী মর্ত্তুজা খাঁন এর বড় ছেলে কানাডার অন্টারিও প্রদেশের ব্রাপ্তন প্রবাসী মুস্তাফিজুর রহমান খাঁন এর উদ্যোগে তার প্রবাসী এবং দেশী বন্ধুদের যাকাত ফান্ডের অনুদানে কানাডিয়ান সেবামূলক প্রতিষ্ঠান “কানেক্ট শেয়ার এন্ড ল্যান্ড কমিউনিটি” (সিএসএলসিএস) এর সার্বিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবারো গরীব, অসহায়, দুস্থ, দুই শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেজ বিতরণ করা হয়েছে।

ঈদ উপহার হিসেবে বিশেষ প্যাকেজে রয়েছে চাল, ডাল, চিনি, তেল, সিমাই, গুড়া দুধ, পেয়াজ, লবন, আলু, গুড়া সাবান, মুড়ি।

সোমবার (১৬ মার্চ) রাতে বেলকুচি উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় দুস্থদের বাড়িতে বাড়িতে গিয়ে ঈদ উপহার বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মর্ত্তুজা খাঁন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মর্ত্তুজা খাঁন বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আমার ছেলে ও তার বন্ধুদের উদ্যোগে গ্রামের অসহায় মানুষদের জন্য এ ঈদ উপহার পাঠিয়েছে। আমরা যেন প্রতি বছর অসহায় মানুষদের পাশে থাকতে পারি। আপনারা সবাই আল্লাহ্ কাছে তাদের সবার জন্য দোয়া করবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়